ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে এসএসসি কেন্দ্র সচিবের বিরুদ্ধে অভিযোগ

সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় কেন্দ্র

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ীতে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করার অভিযোগ উঠেছে। ১৭ নভেম্বর ওই কেন্দ্র সচিবের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা।

জানা যায়, ১৬ নভেম্বর সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষা (ভোক) কেন্দ্রে ট্রেড ১ এর ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিষদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফাইযুল ওয়াসীমা নাহাত। এ সময় তিনি ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে নকলসহ ধরে ফেলেন। পরে নির্বাহী হাকিম ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীনকে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করার আদেশ দেন। এ আদেশ পালনে গাফিলতি শুরু করেন কেন্দ্র সচিব। নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করায় ১৭ নভেম্বর ওই কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষককের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীন

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইন্সটিটিউটের মো. মিরাজ মিয়া (রোল-৩৪৫০৪৭) ফুড প্রসেসিং ও চর বাঙ্গালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ঝর্না আক্তার (রোল- ৩৬৩৩৮৪) ড্রেস মেকিং।

এ ব্যাপারে কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীন বলেন, বহিষ্কারকরণ প্রক্রিয়া সম্বন্ধে বুঝতে না পারায় কিছুটা দেরি হয়েছে। এখন সংশ্লিষ্ট দপ্তরে বহিষ্কারের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জানান, নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করার বিষয়ে জেলা প্রশাসকের কাছে কেন্দ্র সচিবের বিরুদ্ধে ১৭ নভেম্বর দুপুরে অভিযোগ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে এসএসসি কেন্দ্র সচিবের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ০৭:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১