ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর জেল

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরে অবৈধভাবে হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ী সোলায়মান ওরফে গামাকে পৃথক দুটি ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ১ নভেম্বর দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন তার আদালতে এ রায় দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত আসামি সোলায়মান জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাউনিয়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। ২০১৭ সালের ১৩ নভেম্বর সকালের ঘটনা। ওইদিন জামালপুর সদরের নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশি অভিযানে জামালপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকা থেকে ৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম বাদী হয়ে গ্রেপ্তার সোলায়মানকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি নির্ম্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষ সমর্থন করেন আইনজীবী মো. রফিকুল ইসলাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর জেল

আপডেট সময় ০৭:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১