ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে গ্রামভিত্তিক গণপাঠাগার উদ্বোধন

সরিষাবাড়ীতে গ্রামভিত্তিক গণপাঠাগার উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘বই পড়ি আলোকিত জীবন গড়ি’ এই স্লোগানে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গণপাঠাগার উদ্বোধন করা হয়।

১৬ অক্টোবর দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালি গ্রামে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গণপাঠাগার উদ্বোধন করেন।

মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ বলেন, মিলন স্মৃতি পাঠাগার থেকে বই দিতে বের হতাম প্রত্যন্ত গ্রামে গ্রামে। সেই রকম একটি গ্রামের নাম হলো সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রাম। বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গ্রামটি। পাঠক বেড়ে যাওয়ায় বই দিতে গিয়ে একটু কষ্ট হতো। তাছাড়া গ্রামে কাঠামোগত শিক্ষার আলো অনেকাংশে কম। তাই মিলন স্মৃতি পাঠাগারের সহযোগিতায় আরও একটি শাখা লাইব্রেরির উদ্বোধন করা হলো আজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইস্টিশন পাঠাগারের সহপ্রতিষ্ঠাতা আবৃত্তি শিল্পী, নাট্যাভিনেতা ও রেডিও ১৯ পরিচালক আসাদুজ্জামান রুবেল, শিল্পী এম এম রহমান, পাঠাগার আখড়ার প্রতিষ্ঠাতা খোকন সরকার, যুবলীগ নেতা সেজনু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিলন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী এম এম রহমান।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে গ্রামভিত্তিক গণপাঠাগার উদ্বোধন

আপডেট সময় ০৭:১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১