ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তর কমেছে। আজ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২০ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৮৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে আজ শনাক্তের হারও কমেছে দশমিক ০৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২০ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৪৮১ জন। গতকাল ১৬ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪১৫ জন। দেশে এ পর্যন্ত ৯৯ লাখ ৫২ হাজার ১৯৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩০১ জন। শনাক্তের হার ২ দশমিক ৪৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ৮৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। গতকাল ৬ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৯৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আপডেট সময় ০৭:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১