ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৭০৩ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে আজ করোনাভাইরাসে মৃত্যু কমেছে, তবে শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ১৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৭২ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ২ দশমিক ৮৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৪ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৭০৩ জন। গতকাল ২৫ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৯৪ জন। দেশে এ পর্যন্ত ৯৮ লাখ ৬৯ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৫৪ জন। শনাক্তের হার ৩ দশমিক ৪৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন। গতকাল ১০ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ২ জন কম মারা গেছেন। গতকাল ২৩ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৮ জন করে, খুলনা ও রংপুর বিভাগে ২ জন করে এবং সিলেট বিভাগে ১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৭০৩ জন

আপডেট সময় ০৭:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১