ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক হওয়া শহীদুল ইসলাম নাদু। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র পাইপগান ও ধারালো ছোড়াসহ শহিদুল ইসলাম নাদু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন জামালপুর র‌্যা্ব-১৪ নায়েক সুবেদার আফতাব উদ্দিন।

২ অক্টোবর রাতে দেওয়ানগঞ্জ গেইটপাড়া বটতলা থেকে ওই যুবককে আটক করা হয়। শহিদুল ইসলাম নাদু উপজেলার চিকাজানি ইউনিয়নের রামপুরা গ্রামের ওয়াজেদ আলী খোকার ছেলে।

জানা গেছে. ২ অক্টোবর রাতে নাদু দেশীয় অস্ত্র পাইপগান ও ছোড়া নিয়ে দেওয়ানগঞ্জ গেইটপাড় এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেন র‌্যাব। মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই জসিম উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে ছিনতাই, চুরি, ডাকাতি মাদকসহ ৭-৮ মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, ২ অক্টোবর রাতে নাদুকে আটক করে ৩ অক্টোবর সকালে থানায় হস্তান্তর করলে দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১