ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অর্থ আত্মসাৎ মামলায় জামালপুরে কৃষি ব্যাংকের তিনজনের জেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

দুদকের দায়ের করা অর্থআত্মসাৎ মামলায় জামালপুরের মাদারগঞ্জ শাখা কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদসহ তিনজন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দশ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। জামালপুরের বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির ২০ সেপ্টেম্বর তার আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুয়া টিটি জমা দেখিয়ে ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে ২০১২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দণ্ডবিধি ৫০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় করা ওই মামলায় অন্য দু’জন আসামি হলেন- ওই ব্যাংকের সাবেক দ্বিতীয় কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও ব্যাংকের সাবেক কর্মচারী মো. আশরাফ হোসেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পৃথক দুটি ধারায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ সেপ্টেম্বর জামালপুরের বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটির রায় ঘোষণা করেন। মামলার রায়ে তিনজন আসামির প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দশ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আসামি আশরাফ হোসেন পলাতক রয়েছেন।

মামলাটির রাষ্ট্রপক্ষ সমর্থন করেন দুদকের আইনজীবী মো. লুৎফর রহমান রতন এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. আব্দুল্লাহ ও মুহাম্মদ বাকী বিল্লাহ।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

অর্থ আত্মসাৎ মামলায় জামালপুরে কৃষি ব্যাংকের তিনজনের জেল

আপডেট সময় ১১:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১