
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় দুঃস্থশিশুদের মাঝে শেখ হাসিনার উপহার পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বিকালে পৌর এলাকার বেপারীপাড়া গ্রামে ৩০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পক্ষ থেকে আদর্শ গ্রামে পরিবারে মাঝে জনপ্রতি গুড়া দুধ, চিনি, পুষ্টি খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল দুঃস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু আলম, সাধারণ সম্পাদক হারজুল বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 


















