ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে করোনায় আজ মৃত্যু ৮০, নতুন আক্রান্ত শনাক্ত ৩,৪৩৬

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ৮০ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৭ জন কম মারা গেছেন। গতকাল ১১৭ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪১ ও নারী ৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৩ হাজার ৪৩৬ জন।

২৮ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। গত ২৬ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৫৭ জন, ৬৫ দশমিক ০২ শতাংশ এবং নারী ৯ হাজার ৬৯ জন, ৩৪ দশমিক ৯৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২৭ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১৩ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ ২ জন রয়েছে। এদের মধ্যে ৬৬ জন সরকারি, ১২ জন বেসরকারি হাসপাতালে এবং ২ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৭ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৮৯ জন কম শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১২ দশমিক ৭৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ বেশি।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৫ জন। ঢাকায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। গতকাল এই জেলায় ১০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮৬৮ জন। যা ৮ দশমিক ০৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫ জন। গতকালও ২৫ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৬ হাজার ৪৮৫ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৬২৪ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৪ দশমিক ৫০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১১ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৬৫২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৭ হাজার ২৯৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৬৪২ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১২৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৫৭৮ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৪৯ টি নমুনা কম নমুনা পরীক্ষা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আজ মৃত্যু ৮০, নতুন আক্রান্ত শনাক্ত ৩,৪৩৬

আপডেট সময় ০৯:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১