ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

সরিষাবাড়ীতে ৪৫ কেজির ওজনের সামুদ্রিক মাছ জেলের জালে ধরা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীতে ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছের দেখা মিলেছে। এই মাছটিকে আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি।

২০ আগস্ট সকালে সুরুজ হাওলাদার নামে একব্যক্তি মাছটি সিরাজগঞ্জ রোড এলাকা থেকে কিনে নিয়ে আসেন। পরে তিনি স্থানীয়ভাবে এলাকার লোকজনের কাছে ৫০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় বিক্রি করেন।

মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন মৎস্য কর্মকর্তা। তবে মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় এটিকে স্থানীয়ভাবে কেউ কেউ পাখি মাছ আবার কেউ বলছে গাং চ্যালা।

প্রায় নয় ফুট লম্বা মাছটি সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়ে বলে জানান সুরুজ হাওলাদার। এই সময় নতুন এই মাছটি দেখে উৎসুক অনেকে ভিড় করে।

ব্যবসায়ী শাহীন এত বড় পাখনাওয়ালা মাছ দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মাছটি আগে কখনো দেখিনি। এটি দেখতে পাখির মতো।’

এ ব্যাপারে সরিষাবাড়ী জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিস বলে ধারণা করছি। লোনা পানির মাছ স্রোতের কারণে সাধু পানিতে চলে আসে।’

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ৪৫ কেজির ওজনের সামুদ্রিক মাছ জেলের জালে ধরা

আপডেট সময় ১১:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১