ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

বকশীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার পর উল্টো মামলার হুমকি, মীমাংসার জন্য চাপ প্রয়োগ

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের পর উল্টো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামে।

জানা গেছে, বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের আবদুল মুন্নাফ মিয়ার স্ত্রী সংগিতা বেগমকে (৩৫) গত ২৬ জুলাই সকাল ৯ টার দিকে নিজ ঘরে একা পেয়ে একই গ্রামের রহিজল হকের ছেলে রেজ্জাক মিয়া (৩৭) ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ওই গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায়। এসময় ওই গৃহবধূর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রেজ্জাক মিয়া দৌড়ে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর রেজ্জাক মিয়া তার লোকজন নিয়ে ওই গৃহবধূর পরিবারের উপর হামলা চালায়। গৃহবধূকে শারীরিক নির্যাতনের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে আসলে তার স্বামী ও তাকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন অভিযুক্তরা। এবিষয়ে মামলা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি প্রদান করা হয়।

নির্যাতনের স্বীকার ওই নারীর স্বামী আবদুল মুন্নাফ জানান, আমরা প্রতিনিয়ত হুমকিতে রয়েছি। মামলা করলে আমাদের গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছেন রেজ্জাক ও তার লোকজন। উল্টো এ বিষয়ে আমাদের মীমাংসার জন্য চাপ দিচ্ছেন তারা। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই গৃহবধূর পরিবার।

স্ত্রীকে নির্যাতনের ঘটনায় জামালপুর আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আবদুল মুন্নাফ।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার পর উল্টো মামলার হুমকি, মীমাংসার জন্য চাপ প্রয়োগ

আপডেট সময় ০৭:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১