ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

বকশীগঞ্জে বৃদ্ধা হাজেরার পাশে ওসি শফিকুল ইসলাম সম্রাট

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ৪ আগস্ট বিকালে তিনি নিজে অসহায় বৃদ্ধা হাজেরার বাড়িতে গিয়ে এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন ওসি শফিকুল ইসলাম সম্রাট। তিনি নিজের বেতনের টাকায় ১৮ মাস যাবত ওই বৃদ্ধাকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। শুধু তাই নয় তার ওষুধ কেনার টাকাও দিচ্ছেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট। ৪ আগস্ট বিকালে তিনি নিজে ওই হাজেরার বাড়িতে গিয়ে এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের অসহায় হাজেরা বেগম (৭৫) অর্থাভাবে মানবেতর জীবন যাপন করেন। অন্যের বাড়িতে চেয়ে পড়ে কোন রকমে দিনানিপাত করেন তিনি।

এমন খবর পেয়ে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ওই বৃদ্ধার পাশে দাঁড়ান। তিনি ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাঁড়ান এবং তাকে আশ্বস্ত করেন তিনি যতদিন এই থানায় থাকবেন তাকে সহযোগিতা করে যাবেন। তাকে আর খাদ্য নিয়ে ভাবতে হবে না। সেই থেকে প্রতি মাসে নিজের বেতনের টাকায় এক মাসের খাদ্য সামগ্রী চাল, ডাল, লবণ, তেল, আলুসহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দেন ওসি শফিকুল ইসলাম সম্রাট। দীর্ঘ ১৮ মাস ধরে এই সহযোগিতা করে যাচ্ছেন তিনি। অন্যের বাড়িতে ভাঙা একটি ঘরে বসবাস করায় একটি ঘরও নির্মাণ করে দিয়েছেন তিনি।

ওসির এমন মানবিকতায় এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি। ওসির এই মানবিক কর্মকান্ডের জন্য অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, বৃদ্ধা হাজেরা খুবই অসহায় একজন মানুষ । তিনি খাদ্যের কষ্টে ভুগছিলেন। ওনার করুন অবস্থা দেখে আমি ব্যক্তি উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছি। সবাই যদি সবার পাশে দাঁড়ায় আমাদের সমাজে কোন অভাবী মানুষ থাকবে না।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বৃদ্ধা হাজেরার পাশে ওসি শফিকুল ইসলাম সম্রাট

আপডেট সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১