ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

সরিষাবাড়ীতে প্রতিবন্ধীকে গাছে বেঁধে নির্যাতন করায় একজন আটক

মানসিক প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করায় আটক আইনাল হক। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মানসিক প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করায় একজনকে আটক করেছে পুলিশ। ৩ আগস্ট দুপুরে আটক আইনাল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে আইনাল হক।

জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের মৃত পাগু শেখের ছেলে জালেক মিয়া। সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। মাঝে মধ্যে এলোপাথাড়ি ভাবে রাস্তা দিয়ে ঘুরাফেরা করে সে। সুজা মিয়া ও জালেকের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তাদের। ১ আগস্ট সন্ধ্যায় সুজা মিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন প্রতিবন্ধী জালেক। সুযোগ পেয়ে সুজা মিয়া, তার ছেলে আইনাল হক চোর চোর বলে চিৎকার করতে থাকেন। পরে জালেক মিয়াকে ধরে স্থানীয় এক মুদির দোকানের পাশে মেহগনিগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে সুজা মিয়া তার ছেলে আইনাল হক ও পরিবারের লোকজন তাকে মারধর করে। গাছে বেঁধে নির্যাতন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরদিন জালেক মিয়া ৯ জনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করলে সরিষাবাড়ী থানা পুলিশ পারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুজা মিয়ার ছেলে আইনাল হককে আটক করলেও বাকী আসামিদের এখনো আটক করতে পারেনি পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক এ প্রতিবেদককে বলেন, গাছে বেধেঁ নির্যাতন করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ৩ আগস্ট দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকীদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রতিবন্ধীকে গাছে বেঁধে নির্যাতন করায় একজন আটক

আপডেট সময় ০৯:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১