ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

করোনার ডেল্টা সংক্রমণ বাড়া সত্ত্বেও লকডাউনে ফিরবে না যুক্তরাষ্ট্র : ফাউচি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ডেল্টা ধরনের করোনা সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র লকডাউনে ফিরে যাবে না। দেশটির শীর্ষ বিজ্ঞানী এন্থনি ফাউচি ১ আগস্ট এ কথা বলেছেন।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এন্থনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা। এবিসি’র ‘দিস উইক’কে তিনি বলেছেন, যথেষ্ট লোককে টিকা দেওয়ায় গত শীতের তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না।

ডেল্টার সংক্রমণ বাড়ায় বাইডেন চলতি সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত কিছু বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে।

কিন্তু ফাউচি বলছেন, আমি মনে করছি না যে আমরা আবারও লকডাউনে যাচ্ছি।

এদিকে তীব্র সংক্রামক ডেল্টা ধরনের কারণে চীন ও অষ্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশই নতুন করে লকডউন জারি করেছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি সপ্তাহে বলেছে, যারা টিকার পুরো ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে।

তবে মাস্কের এ পরিবর্তিত নীতির কারণে টিকা নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশংকার প্রেক্ষিতে ফাউচি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, টিকা নেয়া লোকজনের করোনার ঝুঁকি কম। তবে সংক্রমিত হলেও তাদের মৃত্যু কিংবা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হবে না।

টিকা যারা নেয়নি তাদের মধ্যেই আমরা সংক্রমণ ছড়াতে দেখছি বলে ফাউচি উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

করোনার ডেল্টা সংক্রমণ বাড়া সত্ত্বেও লকডাউনে ফিরবে না যুক্তরাষ্ট্র : ফাউচি

আপডেট সময় ০২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১