ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ১৯৫ জনের মৃত্যু, শনাক্ত ৬ হাজার ৭৮০ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ১০৩ ও নারী ৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৬ হাজার ৭৮০ জন।

২৪ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৪ জন, ৬৮ দশমিক ৬৪ শতাংশ এবং নারী ৫ হাজার ৯৭২ জন, ৩১ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৪৭ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৬ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ১ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, খুলনা বিভাগে ১৮ জন করে, রাজশাহী বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ৫ জন সিলেট বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহে ১০ জন রয়েছেন। এদের মধ্যে ১৫৯ জন সরকারি, ৩১ জন বেসরকারি হাসপাতালে এবং ৫ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৭৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৫ দশমিক ৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা

দেশে করোনায় আরও ১৯৫ জনের মৃত্যু, শনাক্ত ৬ হাজার ৭৮০ জন

আপডেট সময় ০৮:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১