ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

দেওয়ানগঞ্জে লকডাউন বাস্তবায়নে সড়কে উপজেলা প্রশাসন

পৌর শহরের সাকোঁত মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউন বাস্তবায়নে কঠিন অবস্থানে উপজেলা প্রশাসন। ২৩ জুলাই সকাল থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে টহল অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি। লকডাউনের প্রথম দিনে সকাল থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়কে পায়ে হেঁটে জনসাধারণকে সতর্ক করা হয়।

মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অপ্রয়োজনে স্বাস্থ্যবিধি না মেনে বাসার বাইরে বের হলে আটক ও জরিমানা করা হবে। ব্যবসায়ীদের তিনি সতর্ক করে বলেন, সবজি দোকান ছাড়া কেউ দোকান খুললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে ফাঁকা ছিল পৌর শহর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, আপনারা ঘরেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনকে সহযোগিতা করুন। নিজে বাঁচুন অপরকে বাঁচান। লকডাউনে কোন পরিবারের না খেয়ে থাকতে হবে না, সরকার পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বরাদ্দ দিয়েছেন।

লকডাউন বাস্তবায়নে সকাল থেকে প্রধান প্রধান সড়কে টহল অব্যাহত রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর, বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়ান সদস্যরা।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে লকডাউন বাস্তবায়নে সড়কে উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৫:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১