ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

দেশে করোনায় আরও ১৭৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭ হাজার ৬১৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৭৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৯৮ ও নারী ৭৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১৪ জন।

করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৬২ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৭৫৯ জন, ৬৮ দশমিক ৯৮ শতাংশ এবং নারী ৫ হাজার ৭৩৯ জন, ৩১ দশমিক ৯৮ শতাংশ।

২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৫ দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ।

আপলোডকারীর তথ্য

দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার

দেশে করোনায় আরও ১৭৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭ হাজার ৬১৪

আপডেট সময় ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১