ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে গৃহহীনদের নির্মাণাধীন ঘর ভাংচুর ও সরঞ্জাম চুরির ঘটনায় আটক ৩

দেওয়ানগঞ্জে ২৯ এপ্রিল রাতে গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের ভিটির পিলার ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারি জমিতে মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনের নির্মাণাধীন ঘর ভাংচুর ও মালামাল চুরির ঘটনায় শরবত আলী (৫৮), তার স্ত্রী কুলছুম বেগম (৪০) ও ছেলে শহিদুর রহমানকে (২২) আটক করেছে পুলিশ। ১ মে দুপুরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ডাংধরা ইউনিয়নের কারখানা মৌজাধীন ০১ নম্বর খতিয়ানে ৭৩৪৯ নম্বর দাগে ২ একর ৯২ শতাংশ জমি দীর্ঘদিন যাবত নিমাইমারী গ্রামের মৃত. আকছের আলীর ছেলে শরবত আলী ভূমিহীন নামে জবর দখল করে আসছিলেন। আশ্রয় কেন্দ্রের কাজ শুরু হলে সহকারী কমিশনার (ভ‚মি) আসাদুজ্জামান কথিত ভ‚মিহীন শরবত আলীর জবর দখল করা ২ একর ৯২ শতাংশ জমি উদ্ধার করে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মাণ কাজ শুরু করলে শরবত আলী ও তার লোকজন স্থানীয় কতিপয় নেতা কাজে বাধা দেন।

এ ঘটনায় ২৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীনদের জন্য ঘরের কাজে যেন কেউ বাধা না দেয় গৃহনির্মাণ কাজ করতে নির্দেশ দেন।

কাজ চলন্ত অবস্থায় ২৯ এপ্রিল রাতে দুর্বৃত্তরা ৭টি নির্মাণধীন ঘরের ভিটির পিলার ভাংচুর ও পানির পাম্পের মোটর ও ৩০০ ফুট পাইপ চুরি করে নিয়ে যায়। পাহারাদার ফরিদ মিয়া জানান, জমি দাবিদার শরবত আলীর স্ত্রী কুলছুম বেগমসহ কয়েক জন ২৯ এপ্রির বিকালে এসে মিস্ত্রিদের অশ্লীল ভাষায় বকাবকি করে নির্মাণাধীন ঘর ভাঙার হুমকি দিয়ে যান।

ইউপি চেয়ারম্যান শাহ মো. মাসুদ জানান, সরকারি জমি উদ্ধার করে প্রধানমন্ত্রীর উপহার গৃহ নির্মাণ কাজ চলছে। এ কাজে বাধা দিয়ে আসছে শরবত আলীসহ আরও কয়েকজন। ঘর ভাংচুর ও মালামাল চুরির ঘটনায় নিন্দা ও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের ঘর ভাংচুরের ঘটনা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, সরকারি কাজে বাধা ও ঘরের ভিটির পিলার ভাংচুর করে মালামাল চুরির ঘটনা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে গৃহহীনদের নির্মাণাধীন ঘর ভাংচুর ও সরঞ্জাম চুরির ঘটনায় আটক ৩

আপডেট সময় ০৮:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১