ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি

ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি-নিষিদ্ধ ট্রাক্টর, ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন

উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটগুলোতে চলছে নিষিদ্ধ ট্রাক্টর। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাস্তা-ঘাটগুলো যেন নিষিদ্ধ ট্রাক্টর, ভটভটির অদক্ষ ড্রাইভারের দখলে! উপজেলার সর্বস্ত্র সড়কে এসব যানগুলো দিনরাত বেপরোয়াভাবে দাপিয়ে চলাচলে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারীরা। এছাড়াও শব্দ দূষণসহ সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়তই আতঙ্কে চলতে হচ্ছে পথচারীদের।

প্রাতিষ্ঠানিক শিক্ষা ও লাইসেন্স না থাকা অদক্ষ চালকের দ্বারা যন্ত্রদানব যানগুলোর বেপরোয়া চলাচলে একদিকে যেমন নষ্ট হচ্ছে কাঁচা-পাকা সড়ক অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে গ্রামীণ এলাকার ব্রীজ ও কালভার্ট। অবৈধ এ যানগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই বললেই চলে!

সরেজমিনে দেখা যায়, উপজেলার একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়নের পাড়া-মহল্লা ও গ্রামীণ এলাকায় সংযুক্ত সড়কগুলোতেও দিন-রাত চষে বেড়াচ্ছে বালু, মাটি বোঝাই করে অবৈধ ট্রাক্টর ও ভটভটি অদক্ষ চালকরা। বিকট শব্দে সাদা পাউডারের মত ধুলা উড়িয়ে ট্রাক্টরগুলো দাপিয়ে ইট, পাথর, বালু, মাটি, বাসা-বাড়ির ফার্নিচার বা গাছের গুড়ি নিয়ে ছুটছে আনাচে কানাচে। ট্রাক্টর ও ভটভটি বেপরোয়া চলাচলে রাস্তা-ঘাট ভেঙে যেন ধুলার চর পড়েছে। পথচারীদের প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনার স্বীকার হচ্ছে। আবার বিভিন্ন জায়গায় ব্রীজ ও কালভার্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে কৃষি জমির উর্বর টপ সয়েল কেটে ইট ভাটায় সরবরাহ করায় উর্বর জমি নষ্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

পথচারীরা জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষা বিহীন অদক্ষ চালকের দ্বারা বালু, মাটি নিয়ে যন্ত্রদানব যানগুলো চলাচলে বিকট শব্দে দিন রাত পথচারীদের আতংকিত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট ধুলোয় কুয়াশার মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। অন্ধকারাচ্ছন্ন ধুলোর মধ্যে দিয়েই ছোট ছেলে-মেয়ে নিয়ে আমাদের যাতায়াত হিমশিম খেতে হয়।

সূত্র জানায়, শুধুমাত্র চাষাবাদের জন্য এসব যন্ত্রদানব আমদানি করা হলেও এখন অবৈধভাবে পণ্য পরিবহন কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে। এসব যানবাহনে নেই কোন রোড পারমিট। তাছাড়া ড্রাইভিং লাইসেন্সের তাগিদ না থাকায় ১৫-১৬ বছরের অপ্রাপ্ত বয়সের শিশু-কিশোর এসব যানবাহন চলাচলের কাজে নিয়োজিত রয়েছে। ফলে অবাধে চলাচলের সুযোগ পাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ধুলোমূক্ত নির্বিঘেœ চলাচলে প্রশাসন সহযোগিতা কামনা করেন পথচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের জানান, শিশুসহ সব বয়সের মানুষ এসব সৃষ্ট ধূলায় সর্দি কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগ আক্রান্ত হচ্ছে।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম জানান, এসব অবৈধ ট্রাক্টর ও ভটভটি চলাচলের বিষয়ে দ্রæতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি-নিষিদ্ধ ট্রাক্টর, ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন

আপডেট সময় ০৮:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১