ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

উন্নয়নশীল দেশে উত্তরণের মাহেন্দ্রক্ষণকে উদযাপন করবে পুলিশ : আইজিপি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত অর্জন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের মাহেন্দ্রক্ষণকে উদযাপন করবে বাংলাদেশ পুলিশ।

এ উপলক্ষে ৫ মার্চ রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ প্রধান এ সব কথা জানান।

বেনজীর আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের এ অর্জন আগামী ৭ মার্চ সারাদেশে উদযাপন করবে পুলিশ।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন, দুরদর্শিতা ও দুঃসাহসিক নেতৃত্ব এবং ১৮ কোটি মানুষের ৩৬ কোটি পরিশ্রমী হাত সম্মিলিতভাবে এই অর্জনকে সম্ভব করেছে।

গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। এটা আমাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ এবং ঐতিহাসিক অর্জন। বিগত ৫০ বছরে পৃথিবীর মাত্র ৫ টি দেশ এটা অর্জন করতে পেরেছে।

স্বাধীনতার ৫০ বছর পুর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন আইজিপি।

বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জনকে দেশবাসীর সঙ্গে সম্মিলিতভাবে উদযাপন করতে আগামী ৭ মার্চ বিকাল ৩টায় পুলিশের সকল থানায় একযোগে আনন্দ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

আইজিপি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণে যে অমোঘ বার্তা নিয়ে এসেছিল সে বার্তায় আমরা মুক্ত ও স্বাধীন দেশের নাগরিক। আমাদের নিজস্ব পতাকা আছে, মানচিত্র আছে। প্রিয় মাতৃভূমি আমাদের স্বাধীন। ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি পেয়েছে। যেটি জাতি হিসেবে আমাদের জন্য অনন্য অর্জন’।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশে উত্তরণের মাহেন্দ্রক্ষণকে উদযাপন করবে পুলিশ : আইজিপি

আপডেট সময় ০৮:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১