ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে করোনায় আরো মৃত্যু ৮ জনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে আজ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৮ জন মারা গেছেন এবং ৩৮৫ জনের শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় আরো ৮১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮ ফেব্রুয়ারি জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এতে মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৪০৮ জনে দাঁড়াল।’

এতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ৩৮৫ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে দাঁড়াল।

গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২১৫ টি ল্যাবরোটরিতে মোট ১৩ হাজার ৪১১ টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৯০ দশমিক ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১দশমিক ৫৪ শতাংশ রোগী মারা গেছেন।

মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন নারী বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একজনের বয়স ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৫০ বছরের মধ্যে এবং ৪ জনের বয়স ৬০ বছরের বেশি।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরো মৃত্যু ৮ জনের

আপডেট সময় ০৬:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১