ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাইকোর্টের রায়ে নৌকা প্রতীক ফিরে পেলেন ফারিন হোসেন

ফারিন হোসেন

ফারিন হোসেন

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী নৌকা প্রতীক ফিরে পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফারিন হোসেন।

জানা গেছে, মনোনয়নপত্র প্রাথমিক যাচাই বাছাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত দলীয় প্রার্থী ফারিন হোসেনের ঋণখেলাপির অভিযোগ থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থীতা ফিরে পেতে জেলা নির্বাচন রিটানিং কর্মকর্তার দপ্তরে আপিল করলে মনোনয়নপত্র বাতিল আদেশ বহাল রেখে আপিল খারিজ করেন জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। পুনরায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে ১৫ ফেব্রুয়ারি প্রার্থীতা বৈধ রায় দেওয়ায় ১৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা প্রার্থীকে নৌকা প্রতীক বরাদ্দ করেন।

১৭ ফেব্রুয়ারি সকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারিন হোসেন হাইকোর্টে রিট পিটিশনে প্রার্থী বৈধ রায় ঘোষণায় প্রার্থীতা ফিরে পেয়েছেন। ফারিন হোসেনকে ১৬ ফেব্রুয়ারি বিকালে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। ৫ম ধাপে ২৮ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

হাইকোর্টের রায়ে নৌকা প্রতীক ফিরে পেলেন ফারিন হোসেন

আপডেট সময় ০৪:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১