ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব প্রিমেচিউরিটি দিবস উপলক্ষে মাতৃ আড্ডা

জামালপুরে বিশ্ব প্রিমেচিউরিটি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় মাতৃ আড্ডা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘অপরিণত শিশুর জীবন বাঁচাতে, একসাথে করি কাজ আগামীর পথে’ এই প্রতিপাদ্যের আলোকে ১৭ নভেম্বর জামালপুরে পালিত হয়েছে বিশ্ব প্রিমেচিউরিটি দিবস। এ উপলক্ষে উন্নয়ন সংঘের উদ্যোগে জেলা পর্যায়ে মতবিনিময় সভা এবং মাঠ পর্যায়ে গর্ভবতী মাদের নিয়ে অনুষ্ঠিত হয় মাতৃ আড্ডা।

৭টি উপজেলার ২১টি স্থানে প্রতিটি মাতৃ আড্ডায় এলাকার ঝুঁকিপূর্ণ গর্ভবতী মাগণ উপস্থিত ছিলেন। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে কালাবহ গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে অনুষ্ঠিত মাতৃ আড্ডা কার্যক্রম উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী হামিদা ইয়াছমিন, উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক হেলাল উদ্দিন, মাঠ সহায়ক ফরহাদ হোসেন প্রমুখ।

একই সময় জেলা পর্যায়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান, জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ।

মাঠ পর্যায়ে অনুষ্ঠিত মাতৃ আড্ডায় ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি সম্পর্কে বিশ্লেষণমুখি আলোচনা হয়। মায়েরা মনোযোগের সাথে আলোচনা শোনেন এবং বিষয় ভিত্তিক প্রশ্ন করেন।

জানা যায়, ৩৭ সপ্তাহের আগে এবং ২ কেজি কম ওজনের সন্তান জন্ম নেয়া অপরিণত শিশুকে সুরক্ষায় ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি অনুসরণ করা হয়। এই পদ্ধতি অনুসরণের ফলে নবজাতক উষ্ণ ও শান্ত থাকে, হৃদপিণ্ড স্বাভাবিক গতি ফিরে পায়, শ্বাস-প্রশ্বাস নেয়ার ক্ষেত্রে উন্নতি হয়, নবজাতকের মৃত্যু ঝুঁকি কমে যায়, শিশুর ওজন বৃদ্ধি পায়, মায়ের বুকের দুধ ভালোভাবে পায়।

আলোচকগণ বলেন, অপরিণত শিশু জন্ম নেয়ার সাথে সাথে স্থানীয় হাসপাতাল অথবা সরকারি নিবন্ধনভুক্ত যেকোন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে করোনা সংক্রমণ প্রতিরোধ এবং যৌন আক্রমণ বন্ধে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ইউনিসেফ এর সহায়তায় উন্নয়ন সংঘ আইএমএসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় বিশ্ব প্রিমেচিউরিটি দিবসটি যথাযথ প্রক্রিয়ায় পালন করে। গতানুগতিক কার্যক্রমের বাইরে যাদের জন্য দিবস সেই গর্ভবতী মাদের নিয়ে মাতৃ আড্ডায় ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি নিয়ে খোলামেলা আলোচনা ছিলো একটি বিশেষ উদ্যোগ।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বিশ্ব প্রিমেচিউরিটি দিবস উপলক্ষে মাতৃ আড্ডা

আপডেট সময় ০৬:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০