ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রেনেকাটা পড়ে ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর-ময়মনসিংহ রুটে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত নুরুল আমিন (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ। ২৪ অক্টোবর সকাল ৮টার দিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বেপারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি থানা সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোচগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি ছিলেন ভাঙ্গারি মালামালের ব্যবসায়ী। জামালপুর শহরের শাহপুর এলাকায় তিনি শ্বশুরবাড়িতে থেকে ব্যবসা করতেন। ২৪ অক্টোবর সকালে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শরিফপুরের বেপারিপাড়া এলাকা অতিক্রম করার পর ট্রেনে কাটা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার মাথা ও দেহের অন্যান্য অঙ্গ মারাত্মকভাবে থেতলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে জিআরপি পুলিশ।

জামালপুর রেলওয়ের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত এ প্রতিবেদককে জানান, ট্রেনেকাটা পড়ে ওই ব্যক্তি নিহত হওয়ার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ট্রেনেকাটা পড়ে ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৫:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০