ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি জুয়েল। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

১৫ অক্টোবর দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলন ও ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি জুয়েল জানান, ১৪ অক্টোবর রাতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বাঁশতলী বাজারে নৌকা সমর্থকদের উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকরা হামলা করে।

পরে তারাটিয়ায় আল-লেমন মো. আসাদুজ্জামান লেমনের ঘোড়া প্রতীক কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ভাংচুর করে নৌকা সমর্থকদের উপর দোষ চাপিয়ে দেয়। এ ঘটনায় ১৪ অক্টোবর রাতে মো. সাজু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে বাংলা মিয়াকে (৪২) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের পূর্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা যুবলীগ নেতা রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করার তীব্র প্রতিবাদ করেন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এম. ময়নুল ইসলাম জানান, হামলার ঘটনায় বাংলা মিয়াকে আটক করে ১৫ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

আপডেট সময় ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০