ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ী বাজারে চুরি, আটক ১

টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটে। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ৬ অক্টোবর দিবাগত রাতে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সানন্দবাড়ী বাজারে সোনালী ব্যাংকের সামনে দোকান ঘরের টিনের চাল কেটে ‘সরকার স্টোর’ এ চুরির ঘটনাটি ঘটে।

দোকানের মালিক শফিকুল ইসলাম বলেন, উদ্দেশ্য ছিল পাশের ‘শাকিল টেলিকম’ মালিক মো. কামরুজ্জামানের মোবাইলের দোকানের মালামাল লুট করা। কিন্তু ঘরের সেলিংয়ের উপরে এবং চারপাশে মোটা রডের নিরাপত্তা বেষ্টনী থাকায় মোবাইলের দোকানে ঢুকতে না পেরে আমার দোকানে ঢুকে ও টাকা পয়সা, মালামাল লুট করতে থাকে। এ সময় ঢাকা থেকে সানন্দবাড়ীতে ছেড়ে আসা একটি বাসের যাত্রী ও স্থানীয় কিছু লোকজনের নজরে আসে চুরি ও লুটের ঘটনাটি ধরা পরে এবং তারা ধাওয়া করে।

একজন টাকা পয়সা আর কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়। অপরজন কুড়িগ্রাম জেলার রাজিবপুর পুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর মাঠের ভিটা গ্রামের বশির উদ্দিন মিস্ত্রির ছেলে ইকবাল হোসেন। পরে ইকবাল হোসেনকে জনতা ধরে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে নেয় ।

পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। সরকার স্টোর এর মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় চুরি, ডাকাতি ও লুটের একটি মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সানন্দবাড়ী বাজারে চুরি, আটক ১

আপডেট সময় ০২:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০