ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সরিষাবাড়ীতে অবৈধ দুই এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ দুই এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা করেছেন নির্বাহী হাকিম।

৪ অক্টোবর দুপুরে রেলওয়ে স্টেশন রোড ও হাসপাতাল সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিস্ফোরক লাইসেন্স ছাড়াই অবৈধভাবে এলপি (সিলিণ্ডার) গ্যাস বিক্রির অপরাধে স্টেশন রোডের মুগ্ধ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও নিয়ম অমান্য করায় হাসপাতাল রোডের মা স্যানিটারি গ্যালারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, কিছু ব্যবসায়ী বিনা লাইসেন্সে ও যত্রতত্র এলপি গ্যাস বিক্রি করায় বিস্ফোরণ ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাই ঝুঁকি এড়াতে অভিযান চালানো হচ্ছে। ৪ অক্টোবর দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে পেট্রলিয়াম আইন ২০০৬ এর ২০/১ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সরিষাবাড়ীতে অবৈধ দুই এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০