ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জ গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার কাজ শুরু

বকশীগঞ্জ গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার কাজ শুরু করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সম্প্রতি বন্যা, অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট মেরামতের লক্ষ্যে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১ অক্টোবর মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বকশীগঞ্জ থেকে ‘গাজীর পাড়া বাজার ভায়া মুসলিম নগর দরবার শরীফ সড়কের’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. নূরল আমীন ফুরকান, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফ আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. হিজবুল্লাহ মুসাব্বির, সার্ভেয়ার মো. ইব্রাহিম, প্রমুখ উপস্থিত ছিলেন।

অক্টোবর মাস’২০২০ কে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়ক মেরামত ও সংস্কার কাজ উদ্বোধন করা হয়।

উপজেলা এলজিইডির সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরের মেরামত ও সংস্কার প্রকল্পের মাধ্যমে বকশীগঞ্জ উপজেলায় ৭টি প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা হবে। এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় এলসিএস কর্মীদ্বারা মোট ১৩ কিলোমিটার রাস্তা সংস্কার চলমান আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বকশীগঞ্জ গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার কাজ শুরু

আপডেট সময় ০৫:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০