ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

চালাপাড়ায় ফাঁসিতে ঝুলন্ত রিকশাচালকের মরদেহ উদ্ধার

চালাপাড়ায় নিজের ঘরে ফাঁসিতে ঝুলে থাকা রিকশাচালক আলম হোসেনের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের চালাপাড়ায় ব্রহ্মপুত্র নদের বাইপাস সড়ক সংলগ্ন নিজ বাসার ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে থাকা আলম হোসেন (৩৮) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। স্থানীয় আব্দুস সাত্তারের ছেলে তিনি। ২৬ সেপ্টেম্বর বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশাচালক আলম হোসেন জামালপুর শহরের চালাপাড়ায় ব্রহ্মপুত্র নদের বাইপাস সড়ক সংলগ্ন নিজ বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। ২৬ সেপ্টেম্বর ওই বাসায় তার পরিবারের কেউ ছিলেন না। আগে তিনি জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লীতে মুদি দোকানের ব্যবসা করতেন। সম্প্রতি ব্যাটারিচালিত একটি নতুন রিকশা কিনে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি।

২৬ সেপ্টেম্বর দুপুরে তাকে রিকশা নিয়ে বাসায় ফিরতে দেখেছেন স্থানীয়রা। বিকেল সাড়ে ৪টার দিকে আলমের ঘরের দরজা খোলা এবং ঘরের ধর্ণার সাথে গলায় রশিবাঁধা অবস্থায় তাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। দিনের বেলা নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আলমের মৃত্যুর ঘটনা জানাজানি হলে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ প্রতিবেদককে বলেন, চালাপাড়ায় নিজ বাসা থেকে রিকশাচালক আলম হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘরের দরজা খোলা থাকায় এবং দিনের বেলা সংঘটিত হওয়ায় এভাবে আলমের মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে মামলা দায়ের করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

চালাপাড়ায় ফাঁসিতে ঝুলন্ত রিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০