ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ শুরু

তিলকপুর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ করেন ডিলার জুবাইদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা জয়কৃষ্ণ গুপ্ত জানান, উপজেলার ৮টি ইউনিয়নের ৩৬ জন ডিলারের মাধ্যমে ১৯ হাজার ২০৯ জন হতদরিদ্র পরিবারদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হচ্ছে। এ কর্মসূচী সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। প্রতি কার্ডধারী ৩০০ টাকায় ৩০ কেজি চাল পাবে। পূর্বের তালিকায় কিছু সুবিধাভোগী মৃত্যুর কারণে তাদের নাম পরিবর্তন করে নতুন দরিদ্রদের তালিকার মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে।

২১ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সদর ইউনিয়নের তিলকপুর বাজারে ডিলার জুবাইদুর রহমান চাল বিতরণ করেন।

জুবাইদুর রহমান জানান, ৫০৪ জনের মাঝে তিনি এ চাল বিতরণ করেছেন।

এভাবে পর্যায়ক্রমে প্রতিজন ডিলার তাদের নিজ এলাকার আওতাধীন কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি চাল সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। কোন ডিলার অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ শুরু

আপডেট সময় ০৮:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০