ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুর পৌরসভায় রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ শুরু

উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার মালগুদাম রোড থেকে ভোকেশনাল মোড় পর্যন্ত ও বামুনপাড়া বটতলা থেকে জহুরুল ফিসারি মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

জানা যায়, দুটি রাস্তার নির্মাণ কাজ প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে আলম কন্সট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটর সুশান্ত চক্রবর্তী মিঠু এ কাজ করছেন।

নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদারসহ অন্যান্য কাউন্সিলর ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। পরে সকলে মোনাজাতে অংশ নেন।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি জানান, পৌরসভায় এ দুটি নির্মাণ কাজ ছাড়াও আরও কয়েকটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন অপেক্ষামান রয়েছে। রাস্তাগুলোর কাজ সম্পন্ন হলে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুর পৌরসভায় রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ শুরু

আপডেট সময় ০৯:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০