ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

ব্রহ্মপুত্র থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জিলা স্কুলের পেছনে ব্রহ্মপুত্র নদে বিবস্ত্র অবস্থায় ভাসমান অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে জামালপুর জিলা স্কুলের পেছনে ব্রহ্মপুত্র নদে আনুমানিক ১৮ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তারা জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে জানালে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন এ প্রতিবেদককে জানান, মৃত ওই যুবকের পরনে কোন জামাকাপড় ছিল না। তার কোন পরিচয়ও জানা যায়নি। মরদেহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার দাস এ প্রতিবেদককে বলেন, যুবকটির কোন পরিচয় জানা যায়নি। মানসিকভারসাম্যহীন অবস্থায় তাকে শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছে স্থানীয়রা। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মরদেহের কোন দাবিদার না পাওয়া গেলে তাকে আনজুমান মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

ব্রহ্মপুত্র থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০