ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক কারবারি আটক

আটক মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

আটক মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ১০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার চরপাড়া নতুন বাজার এলাকায় ১৫ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম মো. সাজেদুল ইসলাম (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার উত্তর আলগারচর গ্রামের মো. সাদেক হোসেনের ছেলে।

জানা গেছে, র‌্যাব জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা ও স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৫ আগস্ট বিকেল পৌনে পাঁচটার দিকে দেওয়ানগঞ্জ থানাধীন চরপাড়া নতুন বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ওই বাজার সংলগ্ন মুদির দোকান মাইনুল স্টোরের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. সাজেদুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক কারবারি আটক

আপডেট সময় ০৫:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০