ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র উদ্ধার

আটক তিন সন্ত্রাসী ও উদ্ধার করা বিদেশী পিস্তলসহ অন্যান্য দেশীয় অস্ত্র। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অস্ত্রসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪। ১১ আগস্ট রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলারে বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি পাসপোর্ট এবং দুইটি মোবাইল সেটসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আটকরা হলেন- ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলার (৩৮), টাংগাইলের ধনবাড়ী থানার ঝুপনামুসিদ্দী গ্রামের মো. বাজন আলীর ছেলে মো. শামীম (২৫) ও একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. মশিউর রহমান (২৮)।

র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুরের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এ প্রতিবেদককে জানান, ১১ আগস্ট রাত ১১টায় র‌্যাব ভবানীপুর আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে হিটলারের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় তার ঘরের পশ্চিমপার্শ্বের কক্ষ থেকে অবৈধ একটি বিদেশী পিস্তল, দুই রাউ- গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি জাল পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার এবং তাকেসহ তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্দীঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও অপরাধ অপর্কম করে আসছিল বলে স্বীকার করেছে। অস্ত্র ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে বলেন, র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর ১২ আগস্ট বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৬:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০