ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

শাহবাজপুরের মাদক কারবারি শ্যামল আটক

মাদক কারবারি এমদাদুল হক শ্যামল

মাদক কারবারি এমদাদুল হক শ্যামল

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মাদক কারবারি এমদাদুল হক শ্যামলকে (৪০) ২০টি ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। ১ জুলাই বিকেলে সদর উপজেলার পক্ষীমারী এলাকা থেকে তাকে আটক করা হয়। শ্যামল শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, এমদাদুল হক শ্যামল দীর্ঘদিন থেকেই স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় মাদকের ব্যবসা করে আসছিল এবং শাহবাজপুর ইউনিয়নসহ আশ-পাশের বিভিন্ন এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল।

জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক আব্দুল লতিফের নেতৃত্বে ১ জুলাই বিকেলে সদর উপজেলার পক্ষীমারী এলাকা থেকে মাদক কারবারি এমদাদুল হক শ্যামলকে ২০টি ইয়াবা ও নিবন্ধন বিহীন লাল রঙের একটি ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি অবৈধ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

শাহবাজপুরের মাদক কারবারি শ্যামল আটক

আপডেট সময় ০৫:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০