ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে বিনামূল্যে মাস্ক দিল মিল্টন ওয়েলফেয়ার ফাউন্ডেশন

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় মিল্টন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছেন।

২৯ জুন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংস্থাটি মেলান্দহ উপজেলার বিভিন্ন বাজারে বিনামূল্যে ৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে।

মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কলিন্স, ফাউন্ডেশনের সদস্য তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক তারিকুল ইসলাম ম্যানশন, আনিছুর রহমান শান্ত, নিরব, সিফাত, সাদাত, জাহিদ, জিহান, রাজন, রুবেলসহ অন্যান্য সদস্যরা।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার-পরচ্ছিন্ন থাকা, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোঁয়া, বিনা কারণে ঘর থেকে বের না হওয়া ও জরুরি প্রয়োজনে বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়াও পরিবেশেরে ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

মিল্টন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম কলিন্স বলেন, রিয়াজুল ইসলাম মিল্টনের প্রতিষ্ঠিত মিল্টন ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। করোনার প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষদের কয়েক ধাপে সাহায্য সহযোগিতা করার পর এখনো এ ফাউন্ডেশনের কর্মীরা মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে চলছে। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে মিল্টন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদায় সমাজ পরিবর্তসের কাজ করে যাবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে বিনামূল্যে মাস্ক দিল মিল্টন ওয়েলফেয়ার ফাউন্ডেশন

আপডেট সময় ১১:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০