ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে করোনার উপসর্গে মৃত নারীর নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মোন্নেপারা এলাকায় করোনার উপসর্গ নিয়ে কোহিনুর বেগম (৪০) নামের এক নারী ১১ জুন বেলা ১২টার দিকে শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি স্থানীয় আব্দুলের স্ত্রী।

১০ জুন ওই নারী নারায়ণগঞ্জ থেকে তার দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে আসেন। নারায়ণগঞ্জে তিনি শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্থানীয়রা জানান, চর বাহাদুরাবাদ এলাকার মোন্নেপারার আব্দুলের স্ত্রী কোহিনূর তিন সন্তানের মা। তার দুই ছেলে এক মেয়ে। দুই ছেলের মধ্যে একজনের বয়স ১৮ বছর। আরেকজনের বয়স ১১ বছর। এক মেয়ে অনেক আগেই বিয়ে হয়েছে। স্বামীসহ ঢাকায় নারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ১০ জুন দুপুরে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। আসার পর থেকে তিনি বুকের শ্বাসকষ্টে ভুগছিলেন। ১১ জুন বেলা ১২টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের আগে তার এবং তার দুই সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিকিৎসক সৈয়দ আবু আহমদ শাফী এ প্রতিবেদককে জানান, যেহেতু ওই নারী করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন তাই তার মৃতদেহ থেকে এবং তার দুই ছেলেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে করোনার উপসর্গে মৃত নারীর নমুনা সংগ্রহ

আপডেট সময় ১০:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০