ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে প্রধানমন্ত্রীর ৭ লাখ ২০ হাজার টাকার চেক পেল ২০ জন অস্বচ্ছল ব্যক্তি

চেক বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরে অসহায় ও অস্বচ্ছল ২০ জন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৮ জুন সকালে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন অস্বচ্ছল ব্যক্তিদের হাতে এ চেক তুলে দেন। জামালপুর পৌরসভার খেজুরতলায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ চেক বিতরণের আয়োজন করা হয়।

তাদের মধ্যে ৫০ হাজার টাকা করে আটজন, ৩০ হাজার টাকা করে আটজন এবং চারজনকে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা করে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির জন্য আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে ৮ জুন জামালপুর সদরের বিভিন্ন এলাকার ২০ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী মো. সারোয়ার হোসেন মহান, সদস্য সানোয়ার হোসেন সবুজ, যুবলীগ নেতা আয়নল হক, কামরুল ইসলাম রতন ও জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মারুফ নাসিফ আকন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে প্রধানমন্ত্রীর ৭ লাখ ২০ হাজার টাকার চেক পেল ২০ জন অস্বচ্ছল ব্যক্তি

আপডেট সময় ০৪:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০