ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে ১৫০০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিলেন মির্জা আজম

দেশে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে বিশেষ মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনা পরিস্থিতিতে এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা । এ অবস্থায় ব্যক্তিগত অর্থায়নে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

২১ মে দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার এক হাজার ৫০০ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক প্যাকেট সেমাই ও সাবানসহ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এ সময় মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে ১৫০০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিলেন মির্জা আজম

আপডেট সময় ০৫:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০