ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

মানবিক উদ্যোগে বিপন্ন মানুষের পাশে বিদ্যানদী পরিবার

বিদ্যানদী পরিবার আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জনকল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানদী পরিবার জামালপুর। ২০ মে দুপুরে শহরের দেওয়ানপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল সামাজিক সম্মিলন কেন্দ্রে কর্মহীন দরিদ্র ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিদ্যানদী পরিবার।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, সেমাই, তেল, চিনি, গুঁড়োদুধ, আলু ও পেঁয়াজ দেওয়া হয়।

বিদ্যানদী পরিবারের সভাপতি শিহাবুর রহমান সাদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা, জামালপুর চেনামুখ সংস্থার আহ্বায়ক চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক মাহমুদুল হক লাভলু ও সদস্য প্রভাষক মো. মাজিজুল ইসলাম বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যানদী পরিবারের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ চৌধুরী হিমেল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

মানবিক উদ্যোগে বিপন্ন মানুষের পাশে বিদ্যানদী পরিবার

আপডেট সময় ০৬:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০