ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে সামাজিক দূরত্ব না থাকায় সব মার্কেট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন

বকশীগঞ্জে শপিং মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব না থাকায় সব মার্কেটগুলো বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় এবং সামাজিক দূরত্ব বজায় না থাকায় শপিংমল, হকার মার্কেটসহ সব ধরনের মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে ।

১৬ মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার প্রশাসনিক ক্ষমতা বলে মার্কেটগুলো বন্ধ ঘোষণা করেন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।

জানা গেছে, গত ১০ মে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার শপিং মার্কেটগুলো খোলা হয়। কিন্তু এসব মার্কেটে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না। মুনাফালোভী ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মার্কেটগুলো খোলা রাখেন এবং বেচাকেনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোষাক বিক্রির দোকান, হকার মার্কেটসহ সব ধরনের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, স্বাস্থ্যবিধি না মানায় মানুষের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বকশীগঞ্জে সামাজিক দূরত্ব না থাকায় সব মার্কেট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন

আপডেট সময় ০৪:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০