ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সরিষাবাড়ীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ছয়জনকে জরিমানা

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনায় স্বাস্থ্যবিধি অমান্য করে শপিংমলে জনসমাগম অব্যাহত রাখায় অপরাধে পাঁচ ব্যবসায়ী ও এক ব্যক্তিকে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ মে দুপুরে পৌর এলাকার আরামনগর ও শিমলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ।

জানা গেছে, আরামনগর বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল মালেককে দুই হাজার, বাবলু সাহাকে এক হাজার ও মোনাজ্জল হোসেনকে দুই হাজার টাকা এবং শিমলা বাজারের কাপড় ব্যবসায়ী বিধান চন্দ্র সাহাকে দুই হাজার ও কাকলী বস্ত্রালয়কে দুই হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরার জন্য বলারদিয়ার গ্রামের বিকাশ এজেন্ট জহুরুল ইসলামকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, উপজেলার হাট-বাজারগুলোতে করোনায় স্বাস্থ্যবিধি রক্ষা করতে মাইকিংসহ বিভিন্ন প্রচারণা অব্যাহত আছে। হাটবাজারে শপিংমলগুলোতে সামাজিক দূরত্ব মেনে সীমিত আকারে খোলা রাখার জন্য বলা হচ্ছে। যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আইন প্রয়োগ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সরিষাবাড়ীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ছয়জনকে জরিমানা

আপডেট সময় ১১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০