ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সাবেক এমপি মিল্লাতের অর্থায়নে যুবদলের ত্রাণ বিতরণ

সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ত্রাণ বিতরণ করেন যুবদলে নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ত্রাণ বিতরণ করেন যুবদলের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রিকশাচালক, ভ্যানচালক ও হোটেল শ্রমিকসহ ৪০০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এর অর্থায়ন করেছেন।

১৩ মে সকাল ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের তত্ত্বাবধানে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদরাসা মাঠে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, সয়াবিন তেল ও সাবান।

ত্রাণ বিতরণকালে উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার, সদস্য সচিব তানজির আহমেদ সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সাবেক এমপি মিল্লাতের অর্থায়নে যুবদলের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০