ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

১০০০ কর্মহীন পরিবারে বিদ্যানন্দ ও বিজিবির ত্রাণ বিতরণ

জামালপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন কবলিত নিম্নআয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় দেশব্যাপী খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ৪ মে জামালপুর ও কুড়িগ্রামের রৌমারী এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো এক হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন।

সূত্র জানায়, ৪ মে সকাল ১০টার দিকে জামালপুরের মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এবং শৃংখলার মধ্য দিয়ে কর্মহীন পরিবারের অসহায় বিধবা, অতি বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে এক ব্যাগ করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ছয় কেজি করে চাল, দুই কেজি আটা, এক কেজি ছোলা, আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল, ২৫০ গ্রাম সুজি ও এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হয়েছে। ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি এসব ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নেন।

অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ এ প্রতিবেদককে জানান, একই দিনে বিজিবির এই ব্যাটালিয়নের আওতাধীন কুড়িগ্রামের রৌমারী উপজেলার নয়টি বিওপির আওতাধীন এলাকার ৫০০ কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রত্যেককে একই পরিমাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

১০০০ কর্মহীন পরিবারে বিদ্যানন্দ ও বিজিবির ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৫:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০