ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে এক গার্মেন্টকর্মীসহ নতুন আক্রান্ত ৪

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৩০ এপ্রিল নতুন করে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সরিষাবাড়ীতে দুই ব্যক্তি, সদর উপজেলায় এক নারী ও ইসলামপুরে এক নারী গার্মেন্টকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৬৫ জন।

সূত্র জানায়, ময়মনসিংহের করোনা পিসিআর ল্যাব থেকে ৩০ এপ্রিল রাতে দুই দফায় আসা ৮৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে চারজনের করোনা পজেটিভ আসে। বাকি ৭৯ জনের নমুনায় করোনা নেগেটিভ আসে। নতুন করে আক্রান্ত চারজনের মধ্যে সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামের ২৫ থেকে ২৬ বছর বয়সের দুই ব্যক্তি, যাদের মধ্যে একজন সরিষাবাড়ী উপজেলা হাসপাতাল সংলগ্ন মাতৃছায়া ডায়াগনোস্টিক সেন্টারের মালিক এবং আরেকজন বিসমিল্লাহ ঔষধ বিতানের কর্মী।

করোনাঝুঁকির হটস্পটে পরিণত হতে শুরু করায় স্থানীয় ১৬টি ডায়াগনোস্টিক সেন্টার ৩০ এপ্রিল রাত থেকে বন্ধ ঘোষণা করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়া জামালপুর শহরের খামাবাড়ি এলাকায় একজন গৃহিনী (২৮) এবং ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ গ্রামের ঢাকাফেরত এক নারী গার্মেন্টকর্মীর (৩০) করোনা শনাক্ত হয়েছে।

জামালপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক মো. মাহফুজুর রহমান সোহান এ প্রতিবেদককে বলেন, ‘নতুন করে করোনা শনাক্ত হওয়া সদরের একজন গৃহিনীকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে এবং সরিষাবাড়ীর দুই ব্যক্তিকে জামালপুরে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। ইসলামপুরে শনাক্ত হওয়া ওই গার্মেন্টকর্মী ঢাকায় চলে গেছে। তাকে খুঁজে বের করে আইসোলেশনে রাখার প্রচেষ্টা চলছে।’

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে এক গার্মেন্টকর্মীসহ নতুন আক্রান্ত ৪

আপডেট সময় ০১:১৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০