ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস ঠেকাতে সানন্দবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের অভিযান

সানন্দবাড়ী বাজারে অভিযানের সময় উপজেলা প্রশাসন, সেনা কর্মকর্তা, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও লকডাউন কার্য্কর করতে ৫ এপ্রিল দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।

সরজমিনের গিয়ে দেখা গেছে, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাঠে নেমেছে পুলিশ ও সেনা সদস্যরা। ৫ এপ্রিল সকালে থেকে এ অভিযানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ও চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান আকন্দ।

যৌথ অভিযানে কর্মকর্তারা বলেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ যৌথ অভিযানে প্রত্যেক ইউনিয়নের হাটবাজারের লোকজনকে নিজ নিজ বাসায় অবস্থান করতে মাইকিং করেন সেনা ও পুলিশ সদস্যরা। তারা বলেন আতঙ্ক নয়, করোনা ঠেকাতে চাই জনসচেতনতা, সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সুস্থ থাকুন। অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস ঠেকাতে সানন্দবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের অভিযান

আপডেট সময় ০১:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০