ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সরিষাবাড়ীতে করোনার সংক্রমণ রোধে সেনা সদস্যদের সচেতনামূলক মাইকিং

সরিষাবাড়ীতে করোনার সংক্রমণ রোধে সচেতনামূলক মাইকিং করেন সেনা সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস সামাজিক সংক্রমণ প্রতিরোধে সেনা সদস্যদের একটি দল টহল ও মাইকিং করে সচেতনামূলক প্রচারণা চালিয়েছে। ৩০ মার্চ দিনব্যাপী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দলটি প্রচারাভিযান চালায়।

জানা যায়, ৩০ মার্চ দিনব্যাপী ঘাটাইল সেনানিবাসের একদল সেনা সদস্য ও উপজেলা প্রশাসনের সমম্বয়ে উপজেলার একুশে মোড়, মাজালিয়া, চাপারকোনা, ডোয়াইলবাজার, কেন্দুয়া, পৌরসভার সিমলাবাজার, আরামনগর বাজার, বাউসিবাজার, পপুলার মোড়সহ গুরুত্বপূর্ণ বাজারে প্রচারাভিযান চালানো হয়। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে মাইকিং করেন সেনা সদস্যরা। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে থাকারও অনুরোধ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, ঘাটাল সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা ল্যাফটেনেন্ট কর্নেল ফুয়াদ মিজবা, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সরিষাবাড়ীতে করোনার সংক্রমণ রোধে সেনা সদস্যদের সচেতনামূলক মাইকিং

আপডেট সময় ১০:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০