ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শেরপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড

শেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো চারজনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এনিয়ে জেলায় মোট ১৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলো। এদের মধ্যে ইটালি ফেরত তিনজন, চীনের একজন, সিঙ্গাপুরের একজন, ভারতের পাঁচজন, মালয়েশিয়ার একজন ও সৌদি আরবের দুইজন। তারা সবাই প্রবাস ফেরত। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনোয়ারুল রউফ।

সিভিল সার্জন জানান, করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসার কারণে যদি কারো মধ্যে সর্দি, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শরীরে কোনও সমস্যা দেখা দেয় তবে টেলিফোনে সংশ্লিষ্ট ডাক্তার বা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে। এছাড়াও যদি করোনার কোন সংক্রামণ জীবানু পাওয়া যায়, তাহলে তা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে।

সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনোয়ারুল রউফ দাবি করেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদানের জন্য যে ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন তার সবই তার হাতে রয়েছে। অন্যদিকে যারা সেবা দিবে তাদের পারসোনাল প্রোটাকশনের জন্যও সমস্ত ব্যবস্থা রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুতসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট বিশেষ আইসোলেশন ওয়ার্ড, ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ২০ শয্যা, শ্রীবরদী হাসপাতালে ২০ শয্যা, নালিতাবাড়ীর রাজনগর মা ও শিশু হাসপাতালে ৫০ শয্যা আর নকলার উরফা হাসপাতালে ৫০ শয্যা রয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শেরপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড

আপডেট সময় ০৮:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০