ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নতুন সদস্যদের যোগদান পত্র বিতরণ

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নতুন সদস্যদের যোগদান পত্র বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবে নতুন পাঁচ সদস্যের হাতে যোগদান পত্র তুলে দেওয়া হয়েছে। ১৯ মার্চ সকালে নব সদস্যদের হাতে যোগদান পত্র তুলে দেন সভাপতি এম এ হাকাম হীরা ও সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, দৈনিক মানবজমিন ও তথ্যধারার উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, দৈনিক আমাদের সময় ও ইংরেজি দৈনিক অবজারভারের উপজেলা প্রতিনিধি এম. সুরুজ্জামান, দৈনিক নয়াদিগন্তে উপজেলা প্রতিনিধি আব্দুল মোমেন, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সানী ইসলামকে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে নেওয়া হয়। এরই প্রেক্ষিতে ১৯ মার্চ অনানুষ্ঠানিকভাবে তাদের যোগদান পত্র তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যের মাঝে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আল হেলাল, দৈনিক খবরের প্রতিনিধি মঞ্জুরুল আহসান মঞ্জুসহ নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন ও পুরাতন সদস্যারা বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নতুন সদস্যদের যোগদান পত্র বিতরণ

আপডেট সময় ০৭:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০