ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু

জামালপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া পাইকারবাড়ী এলাকায় ১৪ মার্চ সন্ধ্যায় অভিযান চালিয়ে আটটি ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুর সদর উপজেলার মহনপুর নয়াপাড়া গ্রামের মো. সুজেল হকের ছেলে মো. সাইদুর রহমান আকাশ (১৮) ও খড়খড়িয়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে মো. নাসির আহমেদ নয়ন (১৯)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মার্চ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া পাইকারবাড়ী মোড়ে সাদ্দাম স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় আটটি ইয়াবা বড়িসহ মাদক কারবারি মো. সাইদুর রহমান আকাশ ও মো. নাসির আহমেদ নয়নকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ

জামালপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০